আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ১১ ডিসেম্বর ২০২৫: নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের মোডে। তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
প্রেস সচিব আরও বলেন, অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আন্দোলনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই দিন আগে স্পষ্ট জানানো হয়েছে যে এমন আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা রাস্তায় নামবেন, তাদের আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ভালো আছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে কথা বললে গত ছয় মাস বা এক বছরের আইনশৃঙ্খলার পরিসংখ্যান জানা যাবে। তাদের তথ্য অনুযায়ী পরিস্থিতি আগের চেয়ে ভালো। নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাড়ে তিন লাখ আনসারের প্রশিক্ষণও শেষ পর্যায়ে। বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের ওপরও প্রশিক্ষণ চলছে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা বারবারই একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, উৎসাহমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেছেন। গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে, যা সরকার শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। কিছু ক্ষেত্রে লাঠিচার্জ ছাড়া অতিরিক্ত বলপ্রয়োগ করা হয় নি। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলেও তিনি মন্তব্য করেন।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন