অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাবি ভিসি পদ থেকে পদত্যাগ অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কেটে গেছে এবং সার্বিকভাবে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি মনে করেন, দায়িত্ব পালনের এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় একটি ভালো অবস্থানে পৌঁছেছে এবং এ সময় সরে দাঁড়ানোই সমীচীন।

তবে তিনি আরও বলেন, যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় বিঘ্ন না ঘটে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকার ও সংশ্লিষ্ট অংশীজনরা যদি মনে করেন ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় প্রয়োজন, তাহলে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা : ১৪টি জরুরি নির্দেশনা জারি

আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ