আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী। শুক্রবার ভোর রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, আসনটির ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। ওই কেন্দ্রগুলোতে মির্জা আব্বাস পান ৫৬ হাজার ৫৫২ ভোট। পোস্টাল ভোটে তিনি পান আরও ২ হাজার ৮১৪ ভোট। সব মিলিয়ে তার মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পান ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোটে ২ হাজার ৫৫৫ ভোট। তার মোট প্রাপ্ত ভোট ৫৪ হাজার ১২৭।
দুই প্রার্থীর মোট ভোটের ব্যবধান অনুযায়ী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটে জয়ী হন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। এছাড়া গণঅধিকার পরিষদ প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্যে জানা যায়, ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি এবং বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। তাদের মধ্যে ৬ হাজার ১২ জন ভোট দেন। পোস্টাল ভোটের মধ্যে বাতিল হয়েছে ৩২০টি।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত