অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকা দক্ষিণ সিটিতে ভোটে নামার ঘোষণা ইশরাকের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেনতবে সোমবার হঠাৎ তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ।

সোমবার সরকার ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। যদিও একই দিন সকালে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসক বসানো হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ঈদের পর সিটি নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়। এমন প্রেক্ষাপটে ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন। সে নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসতবে ওই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরাজয়ের পর ইশরাক ফলাফল প্রত্যাখ্যান করে আদালতে মামলা করেন।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সরে যান। মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। পরে আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু আইনি জটিলতায় তার মেয়র পদে বসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে টানাপড়েন তৈরি হয়।

এ সময় নগর ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা অবরোধ কর্মসূচি পালন করেন ইশরাক হোসেন ও বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে তারা আন্দোলন থেকে সরে আসেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত