অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকায় বাড়ী ভাড়া বাড়ানোর বিষয়ে ডিএনসিসির নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: ঢাকায় প্রতি বছর নিয়মিতভাবে বাড়িভাড়া বাড়ানোর প্রচলন বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন থেকে দুই বছর পূর্ণ হওয়ার আগে কোনো বাড়িভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ গুলশান-২ নগর ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারি মাস এলেই বাড়িভাড়া বাড়ানোর যে সাধারণ প্রবণতা দেখা যায়, তা বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনসিসি জানায়, ভাড়াটিয়াদের স্বার্থ সুরক্ষা এবং আবাসন খাতে শৃঙ্খলা আনতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িভাড়া বৃদ্ধির সময় নির্ধারণ করা হয়েছে অর্থবছরের জুন-জুলাই মাস। নতুন নির্দেশিকায় বাড়িওয়ালাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বাড়ি বসবাসের উপযোগী রাখা, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ ইউটিলিটি সেবা নিশ্চিত করা এবং গৃহস্থালি বর্জ্য নিয়মিত সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ছাদ, বারান্দা বা উন্মুক্ত স্থানে সবুজায়নের সুযোগ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে।

নির্দেশনায় ভাড়াটিয়াদের দায়িত্বও উল্লেখ করা হয়েছে। মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে এবং ভাড়ার লিখিত রসিদ সংগ্রহ করতে হবে। ভাড়াটিয়ার বাড়িতে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এবং বাড়িওয়ালা কোনো পরিবর্তন বা নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিলে ভাড়াটিয়াকে জানাতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত মানসম্মত ভাড়া দুই বছরের জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ভাড়া বাড়ানো যাবে না। দুই বছর পর দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা যাবে। ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ না করলে বাড়িওয়ালা লিখিত সতর্কতা দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করতে পারবেন।

এতে আরও বলা হয়, বার্ষিক ভাড়া বৃদ্ধি বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সব শর্ত লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে এবং অগ্রিম ভাড়া সর্বোচ্চ ১ থেকে ৩ মাস নেওয়া যাবে। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় পর্যায়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করা হবে। পাশাপাশি সব ধরনের সমস্যা সমাধানে সিটি করপোরেশন আঞ্চলিক ও ওয়ার্ডভিত্তিক সহায়তা প্রদান করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের