অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ডাকসুর জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ : বলছে ঢাবি প্রশাসন

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ২৫ জন নেতাকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ দায়িত্বের আওতায় বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত ডাকসুর কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া ১২ জন সম্পাদক ও ১৩ জন কার্যনির্বাহী সদস্য মোট ২৫ জনের প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে সংশ্লিষ্ট নেতাদের নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত ৫ ফেব্রুয়ারি জারি করা হয়। এ বিষয়ে ডাকসুর সদস্য মো. শাহিনুর রহমান বলেন, এখনো পর্যন্ত তারা হাতে কোনো অর্থ পাননি। এখন পর্যন্ত যেসব কার্যক্রম হয়েছে, সেগুলো স্পন্সরের সহায়তায় পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, প্রশাসনের বরাদ্দ পাওয়া গেলে সাংস্কৃতিকসহ আরও কয়েকটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা : ১৪টি জরুরি নির্দেশনা জারি

আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ