অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ আইনবহির্ভূত : সুপ্রিম কোর্ট

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ ফেব্রুয়ারী ২০২৬: ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্টশুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ দেওয়া এক আদেশে আদালত জানায়, একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন।

৬-৩ ভোটে দেওয়া এ রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট অসীম পরিমাণ, মেয়াদ ও পরিধির শুল্ক আরোপের যে ক্ষমতা দাবি করেছেন, তা সংবিধান ও আইনের সীমা ছাড়িয়েছে। এমন ক্ষমতা প্রয়োগে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন, যা এখানে ছিল না। আদালত আরও জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার ওপর নির্ভর করতে চেয়েছিলেন, তা পর্যাপ্ত নয়। তবে ইতোমধ্যে সংগৃহীত ১৩০ বিলিয়ন ডলারের বেশি শুল্কের ভবিষ্যৎ নিয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি।

এই রায় হোয়াইট হাউসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ শুল্কনীতি ছিল ট্রাম্পের পররাষ্ট্র ও অর্থনৈতিক পরিকল্পনার মূল অংশ। উল্লেখযোগ্যভাবে, গত বছর একই আদালত অভিবাসন, স্বাধীন সংস্থার প্রধানদের অপসারণ এবং সরকারি ব্যয় হ্রাসসংক্রান্ত একাধিক জরুরি আদেশে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছিল।

সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দেন বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও নিল গোরসাচসহ ছয়জন বিচারপতি। ভিন্নমত দেন বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানাহ। রায়ে রবার্টস প্রশাসনের সেই যুক্তি খারিজ করেন, যেখানে বলা হয়েছিল বাণিজ্য নিয়ন্ত্রণে শুল্ক ব্যবহারের অন্তর্নিহিত ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তিনি লেখেন, কংগ্রেস যখন শুল্ক আরোপের ক্ষমতা দেয়, তখন তা স্পষ্ট ও সীমাবদ্ধভাবে দেয়, এ ক্ষেত্রে তেমন অনুমোদন ছিল না।

রবার্টস আরও উল্লেখ করেন, আদালত অর্থনীতি বা পররাষ্ট্রনীতিতে বিশেষজ্ঞ নয়; তারা সংবিধানের ৩য় অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের সীমিত দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্ব থেকেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে, আইইইপিএ প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। (সূত্র: সিএনএন)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন