অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ট্রাম্পের নীতিতে বিশ্বে অস্থিরতা : আমেরিকার আধিপত্যের যুগ শেষ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ জানুয়ারী ২০২৬: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মূল কেন্দ্রে পরিণত হয়েছে এবং আমেরিকার আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

কার্নি বলেন, বিশ্বের প্রায় সব দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ, ভেনেজুয়েলার মতো একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে অপহরণ ও উৎখাতের চেষ্টা, দেশি-বিদেশি অনুমোদন ছাড়াই সামরিক শক্তি ব্যবহার এবং ঘনিষ্ঠ মিত্রদের শাসনাধীন অঞ্চল দখলের হুমকি, এসবই যুক্তরাষ্ট্রের দ্বৈত চরিত্র ও স্বেচ্ছাচারিতার উদাহরণ। এসব নীতির ফলে মার্কিন নেতৃত্বের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়ে গেছে।

তার ভাষায়, মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে না, বরং ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিয়ম উপেক্ষা করছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাহ্য করছে এবং আমেরিকা ফার্স্ট নীতির আওতায় শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

বিশ্বে কার্যকর একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা আছে, এই ধারণাকে ভ্রান্ত উল্লেখ করে কার্নি বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে আন্তর্জাতিক বাণিজ্য আইন ও আন্তর্জাতিক আইন থেকে নিজেকে ছাড় দিচ্ছে এবং বেছে বেছে সম্মতি দিচ্ছে, যা দ্বিচারিতা সৃষ্টি করছে। একসময় পারস্পরিক লাভজনক বলে প্রচার করা অর্থনৈতিক সমন্বয় এখন রাজনৈতিক ও কূটনৈতিক চাপের হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ও জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল করা হয়েছে, কারণ সেগুলো যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের স্বাধীনতাকে সীমিত করে।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দেশকে দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসতে বাধ্য করছে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এটি সার্বভৌমত্ব নয়; এটি সার্বভৌমত্বের অভিনয়, যেখানে অধীনতা মেনে নেওয়া হয়। গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে মার্কিন প্রভাব ও চাপের উদাহরণ টেনে কার্নি বলেন, ঘনিষ্ঠ অংশীদারদের ওপরও যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন শুল্ক আরোপের বিরোধিতা করে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী মধ্যম আকারের শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা মার্কিন চাপের বিরুদ্ধে বাস্তব প্রতিরোধ গড়ে তোলে, ভান বা অভিনয় বন্ধ করে এবং যুক্তরাষ্ট্রের প্রভাবের ওপর নির্ভরশীল নয়এমন নতুন সহযোগিতামূলক জোট গড়ে তোলে। তিনি বলেন, আপনি যদি টেবিলে না বসেন, তাহলে আপনি খাদ্যতালিকায় থাকবেন।

অতীতের মার্কিন নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করে কার্নি বলেন, আমেরিকার আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে এবং এর জন্য শোক করার কিছু নেই। তার মতে, সামনে করণীয় হলো, মার্কিন মোড়লগিরিকে বাস্তবভাবে মোকাবিলা করা, সান্ত্বনামূলক বিভ্রম ত্যাগ করা এবং সম্মিলিত শক্তির ভিত্তিতে নতুন জোট গড়ে তোলা, যা কখনোই আমেরিকার প্রতি আনুগত্যের ওপর নির্ভর করবে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন