অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাই হোপ।  আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে না থাকলেও বিশ্বকাপ দলে ফিরেছেন তিনি।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রোস্টন চেজ, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারার পর, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ পড়েছে গ্রুপ ‘সি’-তে।  এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড।  টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনে, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ স্থগিতের মুখে কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”

টাইব্রেকারের আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল

নিরাপত্তা ঝুঁকিতে কলকাতার ৭০ ফুট মেসি ভাস্কর্য : অপসারণের সিদ্ধান্ত

বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে হামজা চৌধুরীর জিতলেন তিনটি বড় সম্মাননা

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক