আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ মার্চ ২০২৬: ভোলার চরফ্যাশন দক্ষিণ উপকূলের ঢালচর এলাকায় আকস্মিক ঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। ঈদুল ফিতরের মাত্র ৩ দিন আগে কালবৈশাখী ঝড় পরিবারগুলোর ঈদ আনন্দ কেড়ে নিয়েছে।
মফিজ নামে একজন জেলে জানান, ঝড়ে তার ঘরের টিনের চালা ভেঙে গেছে। বর্তমানে তার পরিবার এর ছয়জন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, এখনো কোনো সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি তাদের খোঁজ নিতে আসেন নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে হঠাৎ প্রবল বেগে ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়, সঙ্গে গুঁড়িগুঁড়ি শিলা বৃষ্টি। ঝড়ের তীব্রতায় টিনের ছাউনি উড়ে গেছে এবং কাঁচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। অনেক পরিবার রাতের আঁধারেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর ইউনিয়নের বাসিন্দারা। কাঁচা ঘরে বসবাসকারীরা ঝড়ের আঘাত সহ্য করতে পারেন নি। তাদের ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরি মুকরি, চর পাতিলা, চর নিজাম, চর ফারুকি, চর মানিকা ও নজরুল নগরসহ বেশ কয়েকটি এলাকায় অর্ধশত বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বন কর্মকর্তা মুইনুল জানান, প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের