আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ মার্চ ২০২৬ সোমবার: তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ আর ১৯৭২ সালের সংবিধান চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার ২৯ মার্চ ২০২৬ সন্ধ্যায় জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় এমপি নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য উল্লেখ করে বলেন, তিনি জেন-জির প্রতিনিধি হিসেবেই সংসদে কথা বলছেন।
তিনি বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া প্রজন্ম কেন ভোটাধিকার পায়নি, সে প্রশ্নের জবাব তারা চায়। তাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে রক্ত দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু সেই নিরাপত্তা ও অধিকার তারা পায়নি বলে দাবি করেন তিনি।
হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের আত্মত্যাগের লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ, ভোটাধিকার নিশ্চিত করা, রক্ষীবাহিনী না থাকা এবং দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ। কিন্তু বাস্তবে দুর্ভিক্ষ ও ১৯৭৩ সালের ভোট কারচুপির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে পুনর্গঠনে ভূমিকা রাখেন এবং বেগম জিয়াও একাধিকবার হাতিয়া সফর করেছেন। তবুও তার এলাকায় এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এবং তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি আবার তৈরি করা হচ্ছে কি না।
নিজেকে সবচেয়ে কম বয়সী প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনবার হামলার শিকার হয়েছেন এবং সংসদ সদস্য হিসেবেও এলাকায় গিয়ে হামলার মুখে পড়েছেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমণের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব হামলাকারীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের রক্তের অভিযোগও তোলেন তিনি।
হান্নান মাসউদ আরও বলেন, তার এলাকায় ‘শাপলাকলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন তিনি।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত