অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেন-জি ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধারাই ভোটকেন্দ্র পাহারা দিবে

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন নির্বাচনে ভোটাধিকার সুরক্ষা ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠার লক্ষ্যে জেন-জি এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। মঙ্গলবার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ লাইভে তারা এ আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্ম এখন কার্যত সাংবাদিকের ভূমিকা পালন করছে। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন পাহারার মাধ্যমেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতাকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে। তরুণরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভোট সঠিকভাবে ফলাফল পর্যন্ত পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের হাতে ডিভাইস থাকায় সবাই এখন প্রহরীর ভূমিকায়। কেউ পেছন দিক দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে বা প্রশাসনের ভেতর থেকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নিলে তা ডকুমেন্টেশন করা হচ্ছে। শেষ পর্যন্ত জনগণ ও ছাত্রসমাজই বিচার করবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, নির্বাচন ঘিরে কোনো কারচুপি, বিশেষ মেকানিজম বা মিডিয়া ট্রায়াল সফল হবে না। তরুণদের হাতে মোবাইল রয়েছে, তারা সতর্ক। গুজব মোকাবিলার সক্ষমতাও তারা আগেই দেখিয়েছে। এবারও কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তারা রাজনৈতিকভাবে সচেতন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আহ্বান জানান, ফজরের নামাজের পর থেকেই তরুণরা যেন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পাহারা দেয়। পাশাপাশি নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে এবং কেউ ভোটাধিকার হরণ করতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, এই নির্বাচন শুধু ভোট নয়, এটি আজাদি, ইনসাফ ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পক্ষে এক গণভোট। তারা কোনো একক দল বা ব্যক্তির নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান বলেও উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাবে এবং সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত