অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেনেভা আলোচনায় ইতিবাচক অগ্রগতি নতুন প্রস্তাব দেবে ইরান

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ ফেব্রুয়ারী ২০২৬: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের আলোচকরা আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ও বিস্তারিত প্রস্তাব নিয়ে আবারও আলোচনায় ফিরবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যেই এই আলোচনা শুরু হয়। তবে চলমান সংলাপ সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা কমাতে ইরান বিস্তারিত প্রস্তাব দেবে। তবে এখনও বহু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে বলে তিনি সতর্ক করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন, সেগুলো এখনো ইরান পুরোপুরি মেনে নিতে রাজি নয়। তাই আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে ইরান এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্ত নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাধারণ ঐকমত্যে পৌঁছেছে। এতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি কমার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনার পরিধি নিয়ে শুরু থেকেই দুই দেশের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল, বিশেষ করে ট্রাম্পের সামরিক হুমকির প্রেক্ষাপটে।

জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, কিছু নির্দেশক নীতিতে দুই পক্ষের মধ্যে সাধারণ সমঝোতা হয়েছে। এর ভিত্তিতে এখন একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির দিকে এগোনো হবে।

তিনি জানান, উভয় দেশ নিজ নিজ খসড়া তৈরি করে বিনিময় করবে। এরপর তৃতীয় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। তবে তার মতে, পরবর্তী ধাপ হবে আরও কঠিন ও বিস্তারিত আলোচনা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি