অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই সনদ ইস্যুতে আর কোন আলোচনা হবে না - জানালেন বিএনপির আমীর খসরু

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ নভেম্বর ২০২৫ :  জুলাই সনদ ইস্যুতে আর সময় নষ্ট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,এই বিষয় নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং যেখানে যে পর্যন্ত সমঝোতা সম্ভব ছিল তা ইতোমধ্যে হয়েছে। সেই সমঝোতার ওপর ভিত্তি করেই আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি অংশ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। ৫ নভেম্বর ২০২৫ সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু আরও বলেন,বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করায় দেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে চলে এসেছে। ফেব্রুয়ারীতে এই ভোটযাত্রা শেষ গন্তব্যে পৌঁছাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর অভিযোগ,যারা নিজেদের পরাজয় নিশ্চিত মনে করছে,তারাই এখন বিভিন্ন কৌশলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। বহু বছর পর ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এ উত্তাল ভোটমুখর পরিবেশ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

এসময় দলের প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের ক্ষোভ বা বিক্ষোভ প্রসঙ্গেও তিনি কথা বলেন। তাঁর মতে, ১৮ বছর ধরে নির্বাচন না হওয়ায় অনেক এলাকায় একই সঙ্গে একাধিক সক্ষম সম্ভাব্য প্রার্থী তৈরি হয়েছে-সেজন্যই ভেতরে ভেতরে প্রতিযোগিতা ও টানাপোড়েন দেখা যাচ্ছে। 

সংস্কার/ইএমএফ

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন