অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুমাতুল বিদায় সারাদেশে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ মার্চ ২০২৬: পবিত্র মাহে রমজানের শেষ জুমাকে কেন্দ্র করে গতকাল রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে। সম্ভাব্য শেষ জুমা হওয়ায় অনেক জায়গায় আজানের আগেই মসজিদগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কোথাও কোথাও জায়গা না পেয়ে মুসল্লিদের সড়ক ও আশপাশের খোলা স্থানেও জামাতে শরিক হতে দেখা যায়।  রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম, গুলশান সেন্ট্রাল মসজিদসহ বিভিন্ন মসজিদে ছিল উপচেপড়া ভিড়। জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনেক মুসল্লিকে এ সময় আবেগাপ্লুত হয়ে কান্না করতে দেখা যায়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিব মুফতি আবদুল মালেক। নামাজের আগে বয়ানে তিনি রমজান, শবেকদর ও জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরেন এবং মুসল্লিদের জাকাত ও ফিতরা আদায়ের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি রমজানের শেষ দশকে ইবাদত-বন্দেগি বাড়ানোরও আহ্বান জানান। মুসল্লিদের ‘আমিন-আমিন’ ধ্বনিতে তখন পুরো মসজিদ মুখরিত হয়ে ওঠে।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মসজিদেও জুমার নামাজে বিপুল মুসল্লির অংশগ্রহণ ছিল। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, স্টেশন রোড জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, মিশকিন শাহ জামে মসজিদ ও চন্দনপুরা তাজ মসজিদসহ নগরীর প্রায় সব মসজিদে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খুতবায় ইমাম ও খতিবরা জাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন, যাকাত গরিবদের প্রতি দয়া নয়, এটি তাদের অধিকার। যথাযথভাবে যাকাত আদায় সমাজে দারিদ্র্য দূর করতে সহায়ক।

রমজানের চতুর্থ জুমায় বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের মসজিদগুলোতেও মুসল্লিদের ব্যাপক সমাগম হয়। দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যেই অনেক মুসল্লি মসজিদে হাজির হন এবং দুপুর ১টার আগেই মসজিদগুলো পূর্ণ হয়ে যায়। অনেকেই খোলা চত্বর ও সংলগ্ন রাস্তায় জামাতে অংশ নেন।  বরিশাল নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ, জামে কসাই মসজিদ, বায়তুল মোকারাম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মসজিদে নুর, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামে মসজিদ, টিটিসি জামে মসজিদ, পশ্চিম বগুড়া জামে মসজিদ, বটতলা হজরত উমর শাহ (র.) জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, বায়তুল মামুর মসজিদ, করিম কুটির জামে মসজিদ ও ফরেস্ট্রার বাড়ী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

এছাড়া চরমোনাই জামে মসজিদ, ছারছিনা জামে মসজিদ, ঝালকাঠীর নেসারাবাদ কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফের জামে মসজিদ এবং মির্জাগঞ্জের হজরত ইয়ার উদ্দিন খলিফা (র.) জামে মসজিদেও বিশাল জামাতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় আটরশীর বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদে। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার জাকেরান ও আশেকান জুমার নামাজ আদায় করেন। নামাজের পর নফল নামাজ, মিলাদ ও তরিকায় নকশবন্দীয়া মুজাদ্দেদিয়ার বিভিন্ন ওজিফা আমল করা হয়। পরে পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরীর কবর জিয়ারতেও অংশ নেন তারা। দরবার শরিফে পুরো রমজানজুড়ে আগত মুসল্লিদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা রাখা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকেও একই চিত্র পাওয়া গেছে। উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় সব মসজিদেই জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। নামাজ শুরুর আগেই মসজিদগুলো পূর্ণ হয়ে যায় এবং অনেক মুসল্লিকে বারান্দা, সড়ক ও আশপাশের খোলা জায়গায় জামাতে অংশ নিতে হয়। কোথাও কোথাও তিল ধারণের মতো স্থানও অবশিষ্ট ছিল না।  নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা জানান, রমজান মাসের বরকত ও শেষ জুমার গুরুত্ব উপলব্ধি করেই মানুষ বেশি করে মসজিদমুখী হয়েছেন। এতে সর্বত্র এক ভিন্ন ধর্মীয় আবহ তৈরি হয়েছে।  (বিভিন্ন সংবাদপত্র)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন