অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত খালেদা জিয়ার জন্য

ছবি : সংগৃহীত

সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: কাতারের উদ্যোগে জার্মানি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে যা খুব শিগগিরই ঢাকায় আসছে বলে জানা গেছে।  শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫, বিষয়টি কাতার দূতাবাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান বিমান সরবরাহ করলেও এর ভাড়া, সমন্বয় ও পুরো অপারেশনের দায়িত্ব নিয়েছে কাতার সরকার। শনিবার বিকেল ৫টার দিকে এই বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় সব অবতরণ অনুমতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত দিনে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারেনি।

এদিকে একই দিনে বেলা পৌনে ১১টার দিকে জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমান ছাড়ার পরই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রবিবার ৭ ডিসেম্বর ২০২৫, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে খালেদা জিয়াকে বহনকারী ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার সঙ্গে যাত্রায় থাকবেন তার পরিবারের সদস্যেরা, লন্ডন থেকে আসা জুবাইদা রহমান, হাসপাতালে নিয়মিত থাকা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা টিমের কর্মকর্তারাও থাকবেন এ যাত্রায়।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন