অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জামায়াতের নেতৃত্বে ফের ১১ দলীয় জোট : যোগ দিলো বাংলাদেশ লেবার পার্টি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দলীয় জোটটি আবার ১১ দলীয় জোটে রূপ নিয়েছে। শনিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জোটটি এতদিন ১০ দলীয় হিসেবেই পরিচিত ছিল।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মাছুম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারে ব্যস্ত রয়েছেন। তিনি জানান, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টি জোটে যোগ দিয়েছে, যা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব দলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, বৈষম্যমুক্ত, মানবিক ও ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই এই ঐক্যের লক্ষ্য, যা জুলাই চেতনা ধারণ করে।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, তারা গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে জামায়াতের সঙ্গেই ছিলেন। নতুন করে জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, নীতি-নৈতিকতার প্রশ্নে তারা পরীক্ষিত হলেও এখন যুক্ত হওয়ায় আসন পাওয়ার কোনো সুযোগ নেই। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত