অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জাতির সমর্থনকে পরিবারের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তারেক রহমান

ফাইল ফটো

সংস্কার ০২ ডিসেম্বর ২০২৫: দেশজুড়ে চলমান পরিস্থিতির মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরিবারের প্রতি দেশবাসীর সমর্থনকে অসাধারণ শক্তি বলে উল্লেখ করেন। তার বক্তব্যে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য যেভাবে শুভেচ্ছা, প্রার্থনা ও সহমর্মিতা জানানো হচ্ছে, তা জিয়া পরিবারসহ পুরো বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এই মূল্যবান সমর্থনের জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পোস্টে আরও উল্লেখ করা হয়, ভিনদেশি রাষ্ট্রনেতা, কূটনীতিকসহ বিভিন্ন দেশের বন্ধুপ্রতিম মানুষের উদ্বেগ ও শুভেচ্ছা, পাশাপাশি বাংলাদেশের জনগণের গভীর মমতা সব মিলিয়ে এটি তাদের আবেগকে বিশেষভাবে নাড়া দিয়েছে।

তারেক রহমান আরও লিখেছেন, দেশবাসীর সমন্বিত ভালোবাসা ও সমর্থনই তাদের পরিবারের এগিয়ে চলার সবচেয়ে বড় উৎসাহ। মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে মানুষের ঐক্য, সহমর্মিতা ও সংহতিকে তারা গভীরভাবে শ্রদ্ধা করেন।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের