আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার: মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬ ভোরে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-আজরাক বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
ইরানি সেনাবাহিনীর দাবি, তাদের আত্মঘাতী ড্রোনের প্রধান লক্ষ্য ছিল সেখানে মোতায়েন করা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
আল-আজরাক ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে ফিনিক্সসহ বিভিন্ন স্টিলথ ফাইটার জেট পরিচালিত হয়ে থাকে। ইরানের ভাষ্য অনুযায়ী, তাদের ড্রোনগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জর্ডানের মাটিতে সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। এতদিন তুলনামূলক নিরাপদ বিবেচিত এই এলাকায় এমন আক্রমণ বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি