অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জনগণের অধিকার খর্ব হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ মার্চ ২০২৬: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার রক্ষায় তারা সোচ্চার থাকবেন। জনগণের দাবি সরকার মেনে নিলে সাধুবাদ জানানো হবে, আর অধিকার হরণ হলে তীব্র প্রতিবাদ করা হবে। তিনি বলেন, প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে—এ লড়াই জনতার বিজয়ের লড়াই।

সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয়ের কথা বলেছিলেন। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে। “রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, আর সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ,” বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা একসময় নির্যাতিত ছিলেন, তাদের কেউ কেউ এখন ভিন্ন ভূমিকায় কাজ করছেন—যা হতাশাজনক। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ইতিহাস কাউকে ছাড় দেয় না এবং বারবার ফিরে আসে। এই পরিস্থিতির স্থায়ী সমাধান চান উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। তিনি বলেন, যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তাদের বিরুদ্ধে। কোথায় মানবতা লঙ্ঘিত হচ্ছে, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মানবতার পক্ষেই থাকব। তিনি মানবতা ও মনুষ্যত্বের বিজয় কামনা করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত