অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জঙ্গল ছলিমপুর সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর এলাকাকে অবৈধ দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। মঙ্গলবার নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বিত অভিযান চালানো হবে।

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় সোমবার অভিযানে গিয়ে হামলায় নিহত র‌্যাব-৭-এর সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে আসেন র‌্যাবপ্রধান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে জঙ্গল ছলিমপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ কারণে এবার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে অভিযান পরিচালনা করবে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। যেসব স্থানে সন্ত্রাসীদের অভয়াশ্রম গড়ে উঠেছে, সেগুলো সরকারি জায়গা হলে তা উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যত সময়ই লাগুক, যত দিনই লাগুক, এসব সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। র‌্যাবের মহাপরিচালক বলেন, সন্ত্রাসীরা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। জঙ্গল ছলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অভয়াশ্রম ধ্বংস করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন