আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ মার্চ ২০২৬: ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য সপ্তাহটি ছিল হতাশাজনক। ছয়টি দলের মধ্যে চারটি বিদায় নিয়েছে এবং দুই লেগ মিলিয়ে তারা মোট ২৮ গোল হজম করেছে। শুধু আর্সেনাল ও লিভারপুল কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ও টটেনহ্যাম প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।
তবে এতে প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ইউরোপের সবচেয়ে ধনী লিগ হিসেবে ইংল্যান্ডের এই লিগে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব থেকে আয় অন্যান্য লিগের তুলনায় অনেক বেশি। উয়েফার এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ইংলিশ ক্লাবগুলোর টিভি স্বত্ব থেকে আয় ১.৫ বিলিয়ন ইউরো বেড়েছে, যা ইউরোপের বাকি লিগগুলোর সম্মিলিত বৃদ্ধির কাছাকাছি। ডেলোয়িটের ‘ফুটবল মানি লিগ’-এর শীর্ষ ৩০ ধনী ক্লাবের মধ্যে ১৫টিই ইংলিশ।
তবে শেষ ষোলো থেকে বাদ পড়া চার দলের মধ্যে তিনটি হেরেছে তাদের চেয়ে বেশি আয় করা ক্লাবের কাছে। টটেনহ্যামের মৌসুম খারাপ থাকায় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৭-৫ ব্যবধানে হারটাও অপ্রত্যাশিত নয়। ম্যানচেস্টার সিটি ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে। রিয়াল মাদ্রিদই একমাত্র ক্লাব, যাদের আয় এক বিলিয়ন ইউরোর বেশি।
চেলসি ৮-২ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে এবং নিউক্যাসল ৮-৩ ব্যবধানে পরাজিত হয়েছে বার্সেলোনার কাছে। ১৯৫৫ সালের পর থেকে মাত্র তিনবার এমন হয়েছে, যখন কোনো ইংলিশ দল দুই লেগ মিলিয়ে অন্তত ৮ গোল হজম করেছে, এর মধ্যে দুটি ঘটনাই ঘটেছে চলতি সপ্তাহে।
ইংলিশ লিগের শক্তি তাদের গভীরতায়, যা শেষ ষোলোতে রেকর্ড ছয়টি দল থাকার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে ইউরোপের শীর্ষ পর্যায়ে কিছু বড় ক্লাব রয়েছে, যারা নিজেদের লিগে তুলনামূলক কম প্রতিযোগিতার মুখোমুখি হলেও আর্থিকভাবে এগিয়ে। গত বছর ইউরোপের সর্বোচ্চ আয়কারী চার ক্লাব ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
স্পেনে গত ২১টি লিগ শিরোপার মধ্যে ১৯টিই জিতেছে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা। এই দুই ক্লাব মিলেই জিতেছে ১০টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পিএসজি গত ১৩ মৌসুমের মধ্যে ১১টি ফরাসি লিগ জিতেছে এবং গত বছর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে।
অন্যদিকে বায়ার্ন মিউনিখ গত ১৪ বছরে ১৩টি বুন্দেসলিগা শিরোপা জয়ের পথে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। (বাসস)
সংস্কার/ইএমই
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল
বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক