আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ জন নেতাকর্মীসহ মোট ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় জামায়াত। গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন জামায়াতে যোগ দেন। এছাড়া রানা আলীর নেতৃত্বে ১৫ জন এবং গ্রাম পর্যায়ের আরও ১৮ জন সাধারণ মানুষ দলবদল করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডা. আহমদ মনিরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সাবেক নেতা শাহিন আলী বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কাজের ধারা ও মানসিকতার মিল না পাওয়ায় এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করবেন।
জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনগণকে সচেতন করতে হবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই মাসুদ পারভেজ রাসেল তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। আলমডাঙ্গার নিজ মহল্লায় ফজরের নামাজ আদায়, এলাকাবাসীর দোয়া গ্রহণ, কবরস্থান জিয়ারত এবং মা–বাবার কাছে দোয়া চাওয়ার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণার সূচনা হয়।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত