আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ জানুয়ারী ২০২৬: চিলির দক্ষিণাঞ্চলের দু’টি প্রধান অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলে এখন পর্যন্ত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রাণহানি কমাতে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চিলির সরকার চলমান দাবানলকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করে। একই সঙ্গে জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ১৯টি এলাকায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এর মধ্যে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে নুবল ও বায়োবিও অঞ্চলে ১২টি দাবানলস্থলে বিশেষ অভিযান চলছে।
জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবার পরিচালক অ্যালিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানান, দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষকে তাদের বসতবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অধিকাংশ স্থানান্তর হয়েছে পেনকো ও লিরকুয়েন শহরে, যেখানে সম্মিলিতভাবে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দুই শহরে আগুনের বিশাল শিখা ও পুড়ে যাওয়া গাড়ির দৃশ্য দেখা গেছে। তবে সরকারিভাবে এখনো দাবানলের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-মধ্য চিলিতে দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঘটনা বেড়েছে। এই শুষ্কতা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করছে, ফলে জরুরি সেবাদানকারী দলগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে ভিনা দেল মার শহরের কাছেও একই ধরনের দাবানল ঘটে। সে ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছিলেন বলে পাবলিক প্রসিকিউটরের দপ্তর জানিয়েছিল।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন