আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইতোমধ্যে জানিয়েছেন- সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল-পূর্ব প্রায় সব প্রস্তুতিই শেষ। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন আরও চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কমিশনার জানান, তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাৎ প্রয়োজন। এছাড়া তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করতে সোমবার বাংলাদেশ বেতার ও বিটিভিকে পত্র পাঠানো হবে। তফসিল ঘোষণার আগের প্রয়োজনীয় বেশিরভাগ কাজই ইতোমধ্যেই শেষ হয়েছে।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন ভোট হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, ফলে ভোটারদের সকাল-বিকেলে আধা ঘণ্টা করে অতিরিক্ত সময় মিলবে।
নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ভোট প্রদানকারীদের (ওসিবি ও আইসিপিভি) ইমপ্রিন্টসহ আরও একটি তালিকা পাঠানো হবে। এছাড়া মাঠ পর্যায় থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তালিকা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভে রাখা হবে এবং একান্ত প্রয়োজন হলে তাদের ডাকা হবে।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় সময় ও ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগের মতোই নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারসহ সব সামগ্রী ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। ভোটের দিন যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য লজিস্টিকসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভোটারদের সুবিধার জন্য প্রতিটি ভোটকক্ষে একাধিক সিক্রেট বুথ থাকবে। যেখানে জায়গা কম, সেখানে আলাদা অতিরিক্ত বুথ তৈরি করা হবে। মক ভোটিংয়ের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণভোট সংক্রান্ত প্রচারণা বিষয়ে সানাউল্লাহ বলেন, সরকার বিস্তৃত কর্মসূচি নিচ্ছে এবং নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সহযোগিতা করবে। ভোটাররা যাতে কেন্দ্রে ঢোকার আগেই গণভোটের প্রশ্ন বুঝতে পারেন, সেজন্য প্রতিটি কেন্দ্রে বড় আকারে ছাপানো গণভোট ব্যালট লাইনের সামনে টানিয়ে রাখা হবে। এছাড়া পঙ্গু, বয়স্ক, গর্ভবতী নারীসহ বিশেষ সহায়তা প্রয়োজন এমন ভোটারদের জন্য আলাদা নির্দেশনা থাকছে, যাতে তারা সহজে ভোট দিতে পারেন।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন