অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণের উচ্ছ্বাস

ছবি : ইন্টারনেট 

সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলোবিশ্ববিদ্যালয় দিবস। গতকাল  মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, সকাল ১০টায় আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চবির প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। এরপর সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় দিবসের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক। এ ছাড়াও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাইদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা যাদের হাত ধরে, সেই মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও ফজলুল কাদের চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রো-ভিসি। তিনি বলেন, দীর্ঘ সময়ের চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে এই বিশ্ববিদ্যালয় আজ বিশ্বের বিভিন্ন পর্যায়ে গৌরবের স্থান তৈরি করেছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বখ্যাত ভৌতবিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামসহ অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষকের অর্জন চবির মর্যাদাকে আরও সুদৃঢ় করেছে। শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। সভা শেষে উপস্থিত সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন, যা দিবসের আনন্দ উজ্জ্বল করে তোলে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা : ১৪টি জরুরি নির্দেশনা জারি

আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ