আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ২১ অক্টোবর ২০২৫: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দিনভর ভয়াবহ বিমান হামলায় নিহত ৪৫ জনের রক্ত শুকানোর আগেই “শান্তির” ঘোষণা দিল দখলদার ইসরাইল। চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির এটিই সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যার কয়েক ঘণ্টা পরই “যুদ্ধবিরতি পুনঃকার্যকর” করার ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। ১৯ অক্টোবর ২০২৫ দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালায় ইসরাইলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘরবাড়ি, বাজার, এমনকি হাসপাতালের আশেপাশেও হামলার শব্দে কেঁপে ওঠে পুরো উপত্যকা। ইসরাইলি সেনারা দাবি করেছে, রাফা অঞ্চলে হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়। প্রতিশোধ হিসেবেই তারা এই বৃহৎ অভিযান চালিয়েছে। তবে হামাস জানিয়েছে, রাফায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। দিন শেষে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়। রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং ধারাবাহিক অভিযানের পর, গাজায় যুদ্ধবিরতি কার্যকর শুরু করা হয়েছে। এটি হামাসই ভঙ্গ করেছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ২০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে ইসরাইল। এতে ইতোমধ্যে ৭০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
১৯ অক্টোবর ২০২৫ ইসরাইল ঘোষণা দেয়, গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশ নিষিদ্ধ করা হবে। তবে পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি তারা। সামরিক সূত্র বলছে, ওই দিনই ইসরাইলের দুই সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামাসের সুড়ঙ্গ ও অস্ত্রভাণ্ডার টার্গেট করে ১২০টিরও বেশি রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, আমরা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছি। রাফা অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর রেড জোন, এবং সেখানে আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এই হামলাকে পর্যবেক্ষকরা বলছেন, চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে অসংখ্য প্রাণ, অন্যদিকে আবার শান্তির নামে নতুন যুদ্ধবিরতির ঘোষণা, এই কি শান্তির ছদ্মবেশে আরেক দফা রক্তপাতের সূচনা নাকি অন্য কিছু!
সংস্কার/ইএমই
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে
পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান
অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে
পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা