আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ জানুয়ারী ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তা জনগণের কাছে স্পষ্ট করা। এই অধিকার আদায়ের লক্ষ্যেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, বহু রক্তাক্ত পথ পেরিয়ে ৫৪ বছর পর আবার মানুষের অধিকার নিশ্চিত করার সুযোগ এসেছে, যা কোনোভাবেই নষ্ট করা যাবে না।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলী রীয়াজ বলেন, আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। এই সনদ প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে এবং ধর্মীয় বিশ্বাসের কারণে রাষ্ট্র কোনো বৈষম্য করবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এর লক্ষ্য, যেখানে সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চাপে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থা থেকে মুক্তি পেতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ও ব্যাপক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি। সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ হলেও দীর্ঘদিন ধরে জনগণ বঞ্চিত ছিল। ভবিষ্যতের বাংলাদেশ যেন অতীতের মতো না হয়, সে জন্য বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি। গণভোটে জয়ী হলেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব।
রাষ্ট্রপতির নিয়োগ ও দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবে অতীতে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই অধিকাংশ সিদ্ধান্ত হতো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন না। নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন সচিবালয় ও বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে হলেও বাস্তবে তা সরকারপ্রধানের ইচ্ছানুসারেই হয়ে থাকে।
সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সম্পর্কে ড. রীয়াজ বলেন, এটি এমপিদের মুখে স্কচটেপ লাগানোর মতো, যা গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে বড় বাধা। তাই সংস্কার প্রস্তাবে অর্থবিল ও আস্থা ভোটে দলীয় অবস্থান বজায় রাখলেও অন্য বিষয়ে এমপিদের স্বাধীন মত প্রকাশের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লক্ষ্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ, সম্মানের সঙ্গে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ বা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না, এমন প্রচার সম্পূর্ণ বোগাস। তিনি সবাইকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা প্রমুখ।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন