আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ মার্চ ২০২৬: অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভুঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান উপস্থিত ছিলেন।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। এই রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ প্রসঙ্গেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. শরীফ ভুঁইয়া বলেন, এ রায় দেশের জন্য ঐতিহাসিক এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে ভুল ছিল, তা সংশোধন হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নতুন রূপ আসতে পারে এবং সংসদ জনগণের কল্যাণে এ ব্যবস্থাকে পুনর্গঠন করতে পারবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হওয়ার কথা। তবে চূড়ান্ত কাঠামো নির্ভর করবে পঞ্চদশ সংশোধনীর মামলার রায় এবং গণভোটে পাস হওয়া ৪৮টি বিষয়ের ওপর।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এবং গণভোটের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের চূড়ান্ত রূপ নির্ধারিত হবে।
সংবিধান সংস্কার পরিষদ এখনো গঠিত না হওয়ায় তিনি বলেন, এ বিষয়ে অপেক্ষা করা উচিত এবং রাজনৈতিক দলগুলো অতীতের ভুল থেকে শিক্ষা নেবে বলে আশা প্রকাশ করেন। জনরায়ের বিষয়ে অযথা বিতর্ক বা জটিলতা সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণভোটে উপস্থাপিত ৪৮টি বিষয়ে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, তাই সংশ্লিষ্ট সবার উচিত এ রায় মেনে সংবিধান সংশোধন করা।
গণভোটের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মেনে নেওয়ার কথা বলেছিল। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল আলোচনা করে জনগণের এই রায়কে সম্মান জানাবে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন