আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ জানুয়ারী ২০২৬: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরিকল্পিত গাফিলতির অভিযোগ তুলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এই অবহেলার পেছনে কোনো সুদূরপ্রসারী হত্যার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন আইনি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজ আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন ডা. এফ এম সিদ্দিকী।
তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তিনটি বিষয়ে সুনির্দিষ্ট তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সেগুলো হলো, তৎকালীন সরকার গঠিত মেডিকেল বোর্ডে কারা ছিলেন, তাদের যোগ্যতা কী ছিল এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায় কার ওপর পড়ে; হাসপাতালে ভর্তির সময় কোন কোন চিকিৎসক সরাসরি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে কোনো ইচ্ছাকৃত অবহেলা হয়েছে কি না; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে কারা ও কেন বাধা দিয়েছিল।
শোকসভায় ডা. এফ এম সিদ্দিকী বলেন, চরম চিকিৎসাগত অবহেলার কারণে খালেদা জিয়ার লিভার ফাংশনের দ্রুত অবনতি ঘটে, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তিনি বলেন, এটি শুধু অবহেলা নয়, বরং একটি অমার্জনীয় অপরাধ। ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের চিকিৎসাতেও গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মেডিকেল বোর্ডের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য আজীবন ত্যাগ স্বীকার করা এই নেত্রী যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, তবে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দৃশ্য তিনি দেখে যেতে পারতেন, এটাই কোটি মানুষের আক্ষেপ। সুষ্ঠু তদন্তের স্বার্থে ডা. এফ এম সিদ্দিকী বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সব নথিপত্র অবিলম্বে আইনগতভাবে জব্দ করার আহ্বান জানান। পাশাপাশি, তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য তাদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান তিনি।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন