অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খাইবার পাখতুনখোয়ায় অভিযানে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

ছবি : সংগৃহীত

সংস্কার ১ মে ২০২৬ শুক্রবার: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাক-আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনায় আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব সন্ত্রাসী ভারতের মদদপুষ্ট এবং তারা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় জড়িত দলটিকে আগেই শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, আইএসপিআর অভিযোগ করেছে যে আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

আইএসপিআর আফগান তালেবানকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে সংস্থাটি আরও জানায়, এলাকায় ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ নামের অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম চলবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি