অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ক্রুড অয়েল সংকটে বন্ধের ঝুঁকিতে ইস্টার্ন রিফাইনারি

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার: অপরিশোধিত (ক্রুড অয়েল) তেলের মজুত প্রায় শেষ হয়ে আসায় দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান মজুত দিয়ে সর্বোচ্চ ৬ এপ্রিল পর্যন্ত স্বাভাবিকভাবে তেল পরিশোধন চালানো সম্ভব।

ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে প্রায় ১৬ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল মজুত রয়েছে। এর মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন ট্যাঙ্কার না পৌঁছালে উৎপাদন কার্যক্রম বন্ধ করতে হতে পারে। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি একটি ক্রুড অয়েলবাহী ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে আসে, এরপর আর কোনো চালান আসেনি। এদিকে, পরিশোধন কার্যক্রম চালু রাখতে মাতারবাড়ির এসপিএম প্রকল্প থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন তেল আনার চেষ্টা চলছে। এটি পাওয়া গেলে আরও দু-একদিন উৎপাদন চালানো সম্ভব হতে পারে।

সূত্র জানায়, মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ২ লাখ টন অপরিশোধিত তেল আসার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে। সাধারণত ইস্টার্ন রিফাইনারির জন্য মাসে কমপক্ষে ২ লাখ মেট্রিক টন তেল আমদানি করা হয়। কর্মকর্তারা বলছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে তিনটি চালান বিলম্বিত হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করছে।

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানিবাহীসহ সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। তবে কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্য থেকে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছাতে সাধারণত ১২ থেকে ১৫ দিন সময় লাগে। ফলে এপ্রিলের মাঝামাঝির আগে নতুন চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা কম।

চট্টগ্রামের পতেঙ্গায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন (মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার টন) ক্রুড অয়েল পরিশোধন করে। এখান থেকে পেট্রোল, ন্যাফথা, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও আংশিক ডিজেল উৎপাদন হয়, যার মধ্যে ৪৫ থেকে ৫৫ শতাংশই ডিজেল। দেশে মোট জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৬৮ থেকে ৭০ লাখ টন। এর মধ্যে ইস্টার্ন রিফাইনারি ২০ শতাংশের কম সরবরাহ করে, আর বাকি প্রায় ৮০ শতাংশ পরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুন থেকে বাড়ছে বিদ্যুতের খুচরা দাম : গড়ে বাড়তে পারে ২০ শতাংশ

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৩ লাখ ডলারের নতুন সহায়তা ফিনল্যান্ডের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে,

৮০০ কোটি ইউরো পাচার অভিযোগে সাইপ্রাসে এস আলমের বাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের

রাজস্ব সংকট : টিনধারী ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না

দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।