অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ওআইসি দেশগুলোর জন্য মহা-পরিকল্পনা এরদোগানের

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানইস্তাম্বুলে আয়োজিত Organisation of Islamic Cooperation (ওআইসি) পরিবহনমন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

এরদোগান বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিম দেশগুলোর বিস্তৃত ভৌগোলিক অবস্থান রয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, তরুণ জনশক্তি ও দ্রুত বর্ধনশীল বাজারকে কৌশলগত শক্তিতে রূপ দিতে দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের সংযোগ জোরদার হলে বাণিজ্য বাড়বে এবং সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগও ত্বরান্বিত হবে।

নিজ দেশের অবকাঠামো উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল ও বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক বৈশ্বিক বাণিজ্যপথে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরদোগান জানান, এসব বিনিয়োগ কেবল তুরস্কের জাতীয় স্বার্থে নয়; বরং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি জোরদার ও যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর গড়ে তোলাই তাদের লক্ষ্য। (আরটি নিউজ)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি