অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঐক্য ও দেশপ্রেমে এগিয়ে যাওয়ার আহ্বান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সবার অবদান স্মরণ করেন।

প্রেসিডেন্ট আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ গঠন এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠা। এ লক্ষ্য পূরণে রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। একটি মানবিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমের ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে। তিনি দেশে-বিদেশে থাকা সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়া। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী ২৬ মার্চকে জাতির গৌরবময় দিন উল্লেখ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা ধারণ করা জরুরি।

তিনি আরও আহ্বান জানান, স্বাধীনতা দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে। একটি উন্নত, মর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি এবং দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন। দিবসটি উপলক্ষে নেওয়া সব আয়োজন সফলভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন