অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এনসিপির ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিল

 ফাইল ছবি 

সংস্কার, ৩১ আগস্ট ২০২৫: জাতীয় নাগরিক পার্টি - এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনকে রেখে ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিল গঠন করেছে দলটি। এ বিষয়টি রোববার দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করেছেন। নবগঠিত এ কমিটি তিন মাসের জন্য কাজ করবে বলে এতে উল্লেখ করা হয় হয়। 

এতে বলা হয়, দলের সর্বোচ্চ ফোরাম হচ্ছে ১০ সদস্যের পলিটিকাল কাউন্সিল। এর বাইরে নতুন করে এ নির্বাহী কাউন্সিল গঠন করা হল, যা দলের সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি এবং জরুরি মুহূর্তে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণের মত কাজগুলো করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিলে অনুষ্ঠিত দলের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে এটি গঠন করা হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এটি অনুমোদন করেছেন। 

নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন যথাক্রমে, মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, মো. আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস ও মো. রাসেল আহমেদ। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত