অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

একটি দলের বিরুদ্ধে দ্বিমুখী রাজনীতির অভিযোগ হাসনাতের

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দ্বিমুখী রাজনীতি করছে। তিনি বলেন, ওই দলের নেতারা প্রকাশ্যে হ্যাঁ-এর পক্ষে কথা বললেও গোপনে তারা ও তাদের কর্মীরা না-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শনিবার দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ওই পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত। তিনি অভিযোগ করেন, তারা মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ভারতের দালালি করার চেষ্টা করছে। তিনি বলেন, মুখে যা-ই বলা হোক না কেন, তারা বাংলাদেশের মানুষের প্রকৃত চাহিদা ও আকাঙ্ক্ষা ধারণ করে না।

তিনি আরও বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের ঘটনায় প্রশাসনের আচরণ ছিল এক ধরনের টেস্ট ম্যাচ। তার দাবি, আবারও পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, জনগণের টাকায় বেতন পাওয়া কর্মকর্তাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে, কোনো রাজনৈতিক দলের কাছে নয়। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ না হয়ে বাংলাদেশের পুলিশ হতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো দল বা পক্ষের কলঙ্ক গায়ে না মাখানোর কথাও বলেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের এবং এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত