আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ২১ জানুয়ারি ২০২৬ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচন চলাকালে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে উন্নত ইন্টারনেট সেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কাছে থাকা ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরার ফুটেজ একটি সুরক্ষা অ্যাপে যুক্ত করা হবে, যার মাধ্যমে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধারে তাগিদ দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।
তিনি বলেন, ভোটের দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্বে থাকবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে এবং নজরদারিতে ব্যবহার করা হবে ৫০০টি ড্রোন। প্রেস সচিব জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে শঙ্কা থাকলেও ওই দুই আসনসহ দেশের সব ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে ‘নির্বাচনী সুরক্ষা’ নামে একটি অ্যাপ ব্যবহারের কথাও জানান প্রেস সচিব।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন