আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: উত্তর কোরিয়ার সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে প্রায় শতভাগ ভোট পেয়ে আবারও জয়ী হয়েছেন দেশটির নেতা কিম জং উন। শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা মোট ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ১৫তম অধিবেশনের সদস্য নির্বাচন করা হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীরা সব আসনেই জয় পেয়েছেন। অন্য এক হিসাবে ভোটের হার ৯৯.৯৭ শতাংশ বলেও উল্লেখ করা হয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৯৯.৯৯ শতাংশ।
সরকারি তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে মাত্র ০.০০৩৭ শতাংশ ভোট দিতে পারেননি—তারা বিদেশে বা সমুদ্রে কর্মরত ছিলেন। এছাড়া প্রায় ০.০০০০৩ শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
এই নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে একজন করে পূর্বনির্ধারিত প্রার্থী ছিলেন। ভোটারদের সামনে দুটি বিকল্প ছিল—সমর্থন করা বা প্রত্যাখ্যান করা। বাকি ০.০৭ শতাংশ ভোট ছিল ‘না’ ভোট, যা সরকারি প্রার্থীর বিপক্ষে দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে প্রথমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই ‘না’ ভোটের তথ্য প্রকাশ করেছে; এর আগে সর্বশেষ ১৯৫৭ সালে এমন তথ্য প্রকাশ করা হয়েছিল।
দেশটির নির্বাচন আইন অনুযায়ী, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সামরিক সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন। তবে প্রতিটি আসনে একজন প্রার্থীই শাসক নেতৃত্বের অনুমোদনে নির্বাচনে অংশ নেন।
উল্লেখ্য, কিম জং উন ২০১১ সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান করা হয় এবং সরকার, সামরিক বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর তার কর্তৃত্ব আরও জোরদার করা হয়।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন