আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে গড়ে ওঠা কিটামিন তৈরির গোপন ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার ২৫ মার্চ ২০২৬ উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি’র বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা) গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর সেক্টরের ১/এ রোডের ২৯ নম্বর বাড়ির ‘লায়লা গার্ডেন’-এর সপ্তম তলায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক তৈরির সরঞ্জাম, রাসায়নিক পদার্থ এবং প্রায় সাড়ে ছয় কেজি প্রস্তুত কিটামিন জব্দ করা হয়।
ডিএনসি’র অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জানান, উদ্ধারকৃত কিটামিন একটি উচ্চমূল্যের নিয়ন্ত্রিত মাদক, যার তীব্রতা ও বাজারমূল্য প্রায় কোকেনের সমান। একটি কক্ষকে পূর্ণাঙ্গ ল্যাব হিসেবে গড়ে তুলে প্রায় ৫ শতাধিক উপকরণ ব্যবহার করে তরল রাসায়নিককে পাউডারে রূপান্তর করা হতো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি খেলনা ও সানবক্সের ভেতরে লুকিয়ে বিশেষ কৌশলে কিটামিন শ্রীলঙ্কা ও ইতালিতে পাচার করত। গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকরা গত তিন মাস ধরে এ ল্যাবে সক্রিয় ছিল এবং স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে মাদক প্রস্তুত করে বিদেশে পাঠাত। এর আগে একই চক্রের ইতালিতে পাচার করা ছয় কেজি কিটামিনও জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।
ডিএনসি’র উপপরিচালক মো. মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক বিদেশিদের দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে স্থানীয় কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের