অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসরায়েলী সেনাবাহিনীতে অনুদান দিয়েছিলেন এপস্টেইন

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ ফেব্রুয়ারী ২০২৬: মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সম্প্রতি প্রকাশিত নথিতে উঠে এসেছে, কুখ্যাত বিলিয়নিয়ার জেফরি এপস্টেইন ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদার বসতি কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছিলেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী, ২০০৫ সালে দাখিল করা এপস্টেইনের করসংক্রান্ত কাগজপত্র বিশ্লেষণে দেখা যায়, তিনি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী এবং পশ্চিম তীরের দখলদার বসতিতে অর্থায়নকারী কয়েকটি সংস্থাকে অনুদান দেন।

বিশেষ করে, ২০০৫ সালের ৩ মার্চ তিনি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তহবিল সংগ্রহকারী সংগঠন ফ্রেন্ডস অব দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস-এ ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। একই বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহায়তার অভিযোগ থাকা জিউইশ ন্যাশনাল ফান্ড-এ ১৫ হাজার ডলার এবং ন্যাশনাল কাউন্সিল অব জিউইশ উইমেন-এ ৫ হাজার ডলার অনুদান দেওয়ার তথ্যও নথিতে উল্লেখ রয়েছে।

নতুন প্রকাশিত নথিতে এপস্টেইনের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের ইঙ্গিতও পাওয়া গেছে। ২০১২ সালের ২০ মে পাঠানো একটি ইমেইলে তিনি দাবি করেন, ফিলিস্তিন ঐতিহাসিকভাবে কখনো স্বতন্ত্র রাষ্ট্র ছিল না। ওই ইমেইলে তিনি লেখেন, ফিলিস্তিন কখনো একচেটিয়াভাবে আরবদের ভূখণ্ড ছিল না এবং সপ্তম শতকে মুসলিম অভিযানের পর আরবি ভাষা প্রধান ভাষায় পরিণত হলেও সেখানে কখনো স্বাধীন আরব বা ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে ওঠেনি।

এছাড়া, নতুন নথিতে এপস্টেইনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কেও কিছু অজানা তথ্য প্রকাশ পেয়েছে। ২০১২ সালের ১২ আগস্ট প্রস্তুত করা এফবিআইয়ের একটি নথিতে এক অজ্ঞাত ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে এসব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে বিচারাধীন অবস্থায় ২০১৯ সালে কারাগারে মারা যান জেফরি এপস্টেইন। তার মৃত্যুর পরও একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসছে, যা তার বিতর্কিত জীবন, রাজনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। (সূত্র: মিডল ইস্ট মনিটর)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন