আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইরানবিরোধী সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্যের রাজনীতি পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক একাধিক ফোনালাপে তিনি ইরানের ওপর হামলা অব্যাহত রাখার জন্য জোরালো তাগিদ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ ট্রাম্পকে ইরানের বর্তমান কট্টরপন্থী সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে অভিযান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানানো হয়, সউদী নেতা মনে করেন ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি এবং এই সরকারকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই অবস্থান সউদী আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহর সেই মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানকে ‘সাপের মাথা’ বলে অভিহিত করে তা কেটে ফেলার আহ্বান জানিয়েছিলেন। এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।
তবে সউদী আরবের রাষ্ট্রীয় সূত্রগুলো এই প্রতিবেদন অস্বীকার করেছে। আল আরাবিয়া নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউইয়র্ক টাইমসের খবরটি ভিত্তিহীন এবং সউদী আরব সবসময়ই এ অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে চায়।
বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধে ২৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন