আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ এপ্রি ল ২০২৬ মঙ্গলবার: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকলেও সম্ভাব্য স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির এই অবস্থান নতুন করে কৌশলগত বিতর্ক সৃষ্টি করেছে।
ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায়, তবে তাতে ইসরায়েল অংশ নেবে না। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, ঠিক তখনই তেল আবিবের এমন সিদ্ধান্ত সামনে এলো।
ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র অভিযান শুরু করলেও সেখানে ইসরায়েলি সেনাদের অংশগ্রহণ থাকবে না। ফলে সম্ভাব্য এই অভিযান পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপরই নির্ভর করবে।
এদিকে যুক্তরাষ্ট্রে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন বিকল্প পরিকল্পনা তৈরি করছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনো নিশ্চিত করেনি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন কি না।
অন্যদিকে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনী দেশটিতে প্রবেশ করলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে এবং পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।
সামরিক বিশ্লেষকেরা সতর্ক করছেন, ইরানে স্থল অভিযান শুরু হলে তা দীর্ঘমেয়াদি সংঘাতে পরিণত হতে পারে। ইউনিভার্সিটি অব সিকাগোর অধ্যাপক রবার্ট পেপ বলেন, এতে ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে আকাশপথের যুদ্ধ ধীরে ধীরে স্থলযুদ্ধে রূপ নেয়।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছে এবং আগামী কয়েকদিন এই সংকটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। এদিকে ইসরায়েলের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, ইসরায়েল সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল ও জটিল সংঘাতে জড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন