আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ মার্চ ২০২৬: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার চতুর্থ দিনে এ হামলার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে এ অবস্থানের কথা জানান।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে ওয়াং ই বলেন—বেইজিং ইরানের ওপর সামরিক হামলার বিরোধী এবং সমস্যার সমাধান শক্তি প্রয়োগে নয়, বরং আলোচনা ও পরামর্শের মাধ্যমে হওয়া উচিত।
তেহরানের ঘনিষ্ঠ সহযোগী চীন ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা করেছে বেইজিং।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, গিডিয়ন সারের সঙ্গে আলাপকালে ওয়াং ই সরাসরি কঠোর নিন্দা না জানালেও বলেন, সাম্প্রতিক ইরান-মার্কিন আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছিল। কিন্তু গোলাগুলির সংঘাতে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
ওয়াং ই আরও বলেন, শক্তি প্রয়োগে কখনোই সমস্যার প্রকৃত সমাধান হয় না। বরং এতে নতুন সংকট ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হতে পারে। সংঘাত যাতে আরও বিস্তৃত হয়ে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সে জন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। (আলজাজিরা)
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন