আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জানুয়ারী ২০২৬: ইরানজুড়ে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় ও মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বিক্ষোভ এখন ব্যাপক সহিংসতায় পরিণত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামাল হয়ে পড়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে ইরানকে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, দমন-পীড়ন চালানো হলে ইরানে হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্র।
এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রথম আঘাতের জন্য অপেক্ষা করবে না। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ইরান আরও ভয়াবহ অস্থিরতার দিকে এগোচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন আইআরআইবি-তে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে গভর্নর কার্যালয় ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
এই অস্থিরতার মধ্যেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ কড়া ভাষায় হুমকি দিয়ে লিখেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় বা তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি