আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জানুয়ারী ২০২৬: ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভকে ইসরাইলের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, এই অস্থিরতার মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতিকে এমন পর্যায়ে নেওয়া, যাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনে জড়ায়।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেয়ারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব দাবি করেন আরাগচি। তিনি বলেন, মার্কিন ও ইসরাইলি গণমাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা অতিরঞ্জিত। তার ভাষায়, নিহতের প্রকৃত সংখ্যা কয়েক শ’ এর মধ্যে, যা পশ্চিমা গণমাধ্যমে বলা সংখ্যার চেয়ে অনেক কম।
আরাগচি দাবি করেন, এটি কোনো সাধারণ অর্থনৈতিক বিক্ষোভ ছিল না। বিক্ষোভের ভেতরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে পড়ে সহিংসতা ছড়ায়। তিনি বলেন, এসব সন্ত্রাসী দায়েশ বা আইএস-এর মতো নৃশংস হামলা চালিয়েছে, পুলিশের ওপর গুলি করেছে, কর্মকর্তাদের জীবন্ত পুড়িয়েছে ও হত্যা করেছে, এমনকি সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। তার মতে, গত তিন দিন ধরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধেই লড়াই করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইসরাইল চেয়েছিল নিহতের সংখ্যা বাড়াতে, যাতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ইরানে হত্যাযজ্ঞ হলে তিনি হস্তক্ষেপ করবেন। সেই লক্ষ্যেই নিহতের সংখ্যা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনার চেষ্টা করা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরাগচি জানান, নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারী উপাদানগুলো সফলভাবে দমন করেছে এবং দেশের সার্বিক নিরাপত্তা এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতির আর অবনতি হবে না এবং উত্তেজনা বাড়লে তা সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করছে। তবে বিক্ষোভের নামে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা কঠোরভাবে দমন করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি