অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে প্রাণহানি : আতঙ্কে একাধিক শহর

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ মার্চ ২০২৬ রবিবার: ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানএকের পর এক ব্যালিস্টিক মিসাইল বিস্ফোরণে বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। কড়াকড়ির মধ্যে তথ্য প্রকাশ সীমিত থাকলেও অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর ডিমোনা ও আরাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বহু ভবন ধসে পড়ে, স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয় এবং রাস্তাজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এসব হামলার প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। হামলার ধারাবাহিকতায় বারবার সাইরেন বাজছে এবং নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। প্রতিশোধমূলক এই হামলা অব্যাহত রেখেছে ইরান।

ইসরাইলের সোরোকা মেডিকেল সেন্টারে রাতভর প্রায় ১৫০ জন চিকিৎসা নিয়েছেন। ইসরাইলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, ডিমোনা ও আরাদে হামলার পর আহতদের সেখানে ভর্তি করা হয়। এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, নতুন করে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

মধ্য ইসরাইলে ইরানি হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানকার হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি বাহিনী আরও জানায়, এক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, প্রথম দফার হামলার পর মধ্যাঞ্চলে আঘাতের ঘটনায় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, হলোন শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে অন্তত একজন আহত হয়েছেন।

অন্যদিকে, মধ্য ইসরাইলে ইরানের হামলা এবং উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া রকেটের কারণে একাধিক এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা সূত্রে জানা গেছে, মধ্যাঞ্চলে হতাহতের খবর না থাকলেও উত্তরাঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন। সব মিলিয়ে, টানা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলজুড়ে চরম আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি