অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইফতারে চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জন মুসলিম

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার ওপর নৌকায় ইফতার আয়োজন ও চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার নৌকায় আয়োজিত ইফতার অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার নগর সভাপতি রজত জয়সওয়াল থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, নৌকায় মাংস খাওয়ার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা মাংসের উচ্ছিষ্ট অংশ গঙ্গা নদীতে ফেলেছেন, যা হিন্দুদের কাছে পবিত্র।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, কোনো ধর্মকে অপমানের উদ্দেশ্যে উপাসনালয় অপবিত্র করা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা। এছাড়া জনউপদ্রব, মিথ্যা তথ্য ব্যবহার এবং পানি (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন এর আওতায়ও মামলা হয়েছে।

এদিকে, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গ্রেফতারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, ধর্মীয় পরিচয় কি কারো খাদ্যাভ্যাস নির্ধারণ করে দিতে পারে? তার মতে, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত গঙ্গার ওপর চিকেন খাওয়ার জন্য কাউকে গ্রেফতার করা আইনসম্মত নয়।

ঘটনাটি ঘিরে খাদ্যাভ্যাস, ধর্মীয় স্বাধীনতা এবং জনপরিসরে পুলিশের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার এবং আইনের পক্ষপাতমূলক প্রয়োগ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন