আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইতালিতে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আয়োজিত ঐতিহাসিক গণভোটে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকার বড় পরাজয় বরণ করেছে। ২২ ও ২৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত ভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘না’ দিয়ে সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। একে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
চূড়ান্ত ফলাফলে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। ভোটের ভাগ: ‘না’ ৫৪.৬৩% ও ‘হ্যাঁ’ ৪৫.৩৭%। রেকর্ডসংখ্যক ৮৩% ভোটার উপস্থিত ছিলেন। ২০টি বিভাগের মধ্যে ১৭টিতে ‘না’ জয়ী হয়েছে। ক্ষমতায় আসার পর মেলোনি প্রথমবার বড় রাজনৈতিক ইস্যুতে পরাজিত হলেন।
ইতালির কমিউনিটি নেতা ও প্রবাসী বাংলাদেশিরা এই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। তারা জানিয়েছেন, সরকারের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকও ‘না’ ভোট দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে এই গণভোট মেলোনি সরকারের বড় অগ্নিপরীক্ষা ছিল। গণভোটের ফলাফলের পর মেলোনি বলেন, “জনগণের রায় শিরোধার্য, তবে দেশকে আধুনিক করার সুযোগ হাতছাড়া হলো।”
সরকার দাবি করেছিল, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কার প্রয়োজন। বিরোধীরা বলেছিলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করবে। ভোটাররা সেই আশঙ্কা সত্য প্রমাণ করে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিজয়ের খবরে রোমে প্রবাসী বাংলাদেশিসহ সাধারণ মানুষের মধ্যে বিশাল আনন্দ মিছিল ও উৎসব দেখা গেছে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন