অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আয়ারল্যাণ্ড নির্বাচিত হলো বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশ হিসেবে

আয়ারল্যাণ্ড নির্বাচিত হলো বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশ হিসেবে

ছবি : সংগৃহীত 

সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫: গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫ সালের তালিকায় বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যাণ্ড। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে এমনটাই প্রকাশ করলেন (GPI)প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যাণ্ড রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি ও সামরিক ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি দেখিয়েছে। এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

আয়ারল্যাণ্ডের ডাবলিনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ফজলুর রহমান জুয়েল বলেন, আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীল পরিবেশ, আয়ারল্যান্ডে আমরা সেটা সবসময়ই অনুভব করছি। এখন বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি পাওয়ায় গর্বিত বোধ করছি। মনে হয়, এখানে পরিবারের সকল সদস্য নিয়ে নিশ্চিন্তে থেকে যাওয়ার মতো জায়গা। বিশ্লেষকরা মনে করছেন, এ অর্জন আয়ারল্যাণ্ডের অর্থনীতি, পর্যটন ও বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিশ্ব শান্তির সার্বিক চিত্রে কিছুটা অবনতি ঘটায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতির ওপর জোর দিচ্ছেন এমন তথ্যও পাওয়া যাচ্ছে।

 

সংস্কার/ইএফহ

 

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন