অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আশুলিয়ায় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুলিশের বলছে নাশকতা

ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  আশুলিয়ার সরকার মার্কেট এলাকার কাছে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগুন লাগার সময় বাসের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন চালক, তিনি প্রাণে বাঁচলেও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ভোর পৌনে ৫টার দিকে নারী ও শিশু হাসপাতালের সামনে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী, যিনি সকাল ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ভোরের নিস্তব্ধতায় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে দ্রুত বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসটির অভ্যন্তর সম্পূর্ণ পুড়ে যায়। বাসচালক আ. সাত্তার জানান, আমি তখন বাসের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ তাপ ও ধোঁয়া টের পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসি। বাইরে এসে দেখি চারজন হেলমেট পরা ব্যক্তি দুটি মোটরসাইকেলে অপেক্ষা করছিল। আমি চিৎকার শুরু করলে তারা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমার হাঁটুতে আঘাত লাগে। ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। হতাহতের কোনো খবর আমরা পাইনি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ঘটনার বিষয়ে জানতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক মোহাম্মদ সোহেল বলেন, এই বাসটাই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। কে বা কারা এমনভাবে আমার ক্ষতি করলো আমি জানি না। আমি সরকারের কাছে দাবি জানাই, যেন তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয় এবং আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা

পররাষ্ট্রমন্ত্রি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন